সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ নারী আটক

কসবায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ নারী আটক

কসবায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‍্যাবের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ২৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট বায়েক মধ্যপাড়ায় নুরু মিয়ার বাড়ির সুখীয়া খাতুনের দোচালা রান্নাঘরে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ২৫ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগে সুখীয়া খাতুন (৪২)কে আটক করা হয়েছে। তিনি উপজেলার বায়েক (মধ্যপাড়া) এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।
 

পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৪৫, তারিখ ২৭ জুন ২০২৬ এবং জি.আর. নম্বর-২৬৮।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।