শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা


সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের এক বছর পরেও নিজ দেশে ফেরা নিয়ে দোটানায় আছেন নাগরিকরা। দেশে ফিরে কাজ নেই, বাড়ি নেই। দীর্ঘ যুদ্ধের ক্ষত এখনো জীবন্ত। আর জার্মানিতে থাকা সিরীয়রাও এখনো ভাবছেন, ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া?সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এক বছর আগে। এরপর ক্ষমতা হাতে তুলে নেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এই এক বছর পূর্তি উদযাপন করতে দামেস্কের উমাইয়া স্কয়ারে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। জয়ধ্বনিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা।
 
যুদ্ধকালীন সামরিক পোশাকে ভোরে নামাজ পড়েন প্রেসিডেন্ট আল-শারা। এদিন তিনি এক বক্তব্যে বলেন, বিশ্ব সিরিয়াকে আর করুণার চোখে দেখে না। সম্মান ও গর্বের চোখে দেখে। মাত্র এক বছরে তারা আলো ফিরিয়ে এনেছেন বলেও দাবি করেন।
 
কিন্তু উৎসবের আড়ালে যুদ্ধ-ফেরা মানুষের গল্প একেবারেই আলাদা। বিভিন্ন দেশ থেকে ফিরে বাসিন্দারা দেখছেন, ঘর নেই, কাজ নেই, জমিও খরায় চৌচির। গেল এক বছরে সিরিয়ায় ফিরেছেন ১০ লাখের বেশি বাসিন্দা। 
 
ধ্বংস হওয়া অবকাঠামো, বেকারত্ব আর সেবা সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।