মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে পিকআপ–সিএনজি সংঘর্ষে নারী নিহত

শ্রীপুরে পিকআপ–সিএনজি সংঘর্ষে নারী নিহত

শ্রীপুরে পিকআপ–সিএনজি সংঘর্ষে নারী নিহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে হাবিবুর রহমান (২০) সহ পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেনা বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লতলী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী। তিনি বগুড়া থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, কালিয়াকৈর থেকে মাওনা চৌরাস্তায় যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথিমধ্যে মুনসুরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা হেনা বেগম, তার ছেলে ও আরও কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হেনা বেগম নিস্তেজ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর স্থানীয়রা পিকআপ চালকের সহকারী শাসসুল আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহতের মেয়ের স্বামী মো. তারেক মিয়া বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে শাশুড়িকে ফোন দিয়েছিলাম। বলেছিলেন, বাসায় আসতে আর বেশি সময় লাগবে না। কিন্তু দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পাই।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”