শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় অবৈধভাবে গর্ভপাতে দুই নবজাতকের মৃত্যু

গাইবান্ধায় অবৈধভাবে গর্ভপাতে দুই নবজাতকের মৃত্যু

গাইবান্ধায় অবৈধভাবে গর্ভপাতে দুই নবজাতকের মৃত্যু


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৭ মাসের অন্তসত্ত্বা মনি আকতারের অবৈধ গর্ভপাতের ঘটনায় যমজ দুই নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মনি আকতারের শ্বাশুড়ি বাদি হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা হাজীপাড়া গ্রামের স্বপন মিয়া (২২) ও মনি আকতার একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। এসময় মেয়ের পরিবার রাজি না থাকায় মেয়েকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে উভয় পরিবারের সম্মতিক্রমে ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। বিয়ের পর দম্পতি ঢাকায় থাকলেও মনি আকতার গর্ভবতী হয়ে পড়ে।

সম্প্রতি মেয়েকে তার বাবা বাড়িতে নিয়ে আসেন। গাইবান্ধা শহরে আল্ট্রাসোনোগ্রাম করানোর সময় মনি আকতারের ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটানো হয়। এতে ৭ মাসের গর্ভের দুটি কন্যা শিশু মৃত্যু হয়। ঘটনাটি ২৮ নভেম্বর ঘটলেও একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

মামলার বাদি হাছিনা বেগম বলেন, স্বপন মিয়া আমার ছেলে। সে বাহিরে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করে। স্ত্রী নিয়ে সে ঢাকায় থাকতেন। কিন্তু মনির পরিবার আমার ছেলের সাথে সংসার করাবে না। তাই অবৈধ ভাবে গর্ভপাত ঘটিয়েছে। নিষ্পাপ দুটি শিশুকে দুনিয়ার মুখ দেখতে দেয়নি। এই জঘন্য কাজের সাথে জড়িতদের গ্রেপ্তার ও এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবি জেলা জজ আদালের অতিরিক্ত পিপি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের মা (নবজাতকের দাদি) বাদি হয়ে পলাশবাড়ী আমলী আদালতে মামলা করেছেন। আদালত পলাশবাড়ী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।