শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে: মাগুরায় শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে: মাগুরায় শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে: মাগুরায় শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেছেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। অন্যথায় শ্রমিকদের অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মাগুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ষাণ্মাসিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের ন্যায্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, চলতি অর্থবছরের বাজেটে শ্রমিকবান্ধব কোনো কার্যকর উদ্যোগ নেই। শ্রমিকদের কল্যাণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 

অ্যাডভোকেট আতিকুর রহমান আরও বলেন, প্রচলিত বাম ধারার শ্রমিক আন্দোলনের পরিবর্তে ন্যায়, সততা ও আদর্শভিত্তিক নতুন ধারার ইসলামী শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করবে।
 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আক্তারুজ্জামান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের উপদেষ্টা আব্দুল মতিন, জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু এবং সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মশিউর রহমান।
 

জেলা সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মাসুদুল আলম, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আসমত হুসাইন, বি. এম. এরশাদুল্লাহ অহিদ, মাওলানা মারুফ কারখী, অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, অধ্যাপক ফারুক হুসাইন, মাওলানা নূর আহমেদ ও মাওলানা ফারুক আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ও শ্রমিক নেতা অংশগ্রহণ করেন। 


মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: