মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রেসক্লাব মার্কেটের উত্তর ও দক্ষিণ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমজমাট লড়াই উপহার দেয়। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে উত্তর দলের চৌকস খেলোয়াড় হামিম প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরে একই দলের জিতু পরপর দুটি গোল করে ব্যবধান বাড়ান।
গোল হজমের পর দক্ষিণ দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। দলের খেলোয়াড় নাঈম পরপর দুটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন এবং ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও আর কোনো গোল করতে পারেনি।
 

নির্ধারিত সময় শেষে প্রেসক্লাব মার্কেটের উত্তর ফুটবল দল ৩-২ গোলের ব্যবধানে দক্ষিণ দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মার্কেটের সভাপতি মো. কবির হোসেন, মাগুরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, সিনিয়র সাংবাদিক ওয়ালিয়র রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, সঞ্জয় রায় চৌধুরী, আলিমুজ্জামান উজ্জ্বল, আবু সেলিম,মো:সাজ্জাদ হোসেন,মো: ইমরান হোসেন,  শিউলি আফরোজ সাথী সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও সুধীজন।খেলায় ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক মিনারুল ইসলাম জুয়েল।
 

খেলা শেষে আয়োজকরা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: