সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত



বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গাজী বশির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান খান।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: