শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল সভা সঞ্চালনা করেন।
 

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, এনএসআই-এর সহকারী পরিচালক, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার প্রতিনিধি এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
 

সভায় জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরা জেলাকে মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ ও বাসযোগ্য রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা এবং শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেন।
 

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে। তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটনসহ পুলিশের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় খুন, ডাকাতি, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধ, বাল্যবিবাহ, মোবাইল কোর্ট পরিচালনা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, খাদ্যে ভেজাল প্রতিরোধ, স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: