মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত, ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সম্মাননা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত, ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সম্মাননা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত, ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সম্মাননা

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১২ জুলাই) মাগুরার শালিখা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুম নেছা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, পরিবার কল্যাণ সহকারী পারভেজ আক্তার (পলি), পরিবার কল্যাণ পরিদর্শিকা সন্ধ্যা রানী চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিটুল হোসেন এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিল্টন কুমার দে।
 

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে মা ও শিশুস্বাস্থ্য, কৈশোরকালীন সেবা এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৬টি ক্যাটাগরিতে ৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান 

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি: