মনামী ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাঙালি চিত্রাভিনেত্রী৷ ছোটবেলা কেটেছে বসিরহাট শহরে৷ ছোটবেলায় নৃত্যশিক্ষা করেন ও বহুবার মঞ্চেও নৃত্য পরিবেশন করেছেন৷
১৯৯৭ সালে ১৭ বছর বয়সে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন সমরেশ মজুমদার রচিত উপন্যাস সাত কাহন অবলম্বনে দেবীদাস ভট্টাচার্য্যের টেলিভিশনের চলচ্চিত্রের নায়িকা চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে৷
দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা জনপ্রিয়
২০০৯ সালে প্রচারিত ইটিভি বাংলার "বিন্নি ধানের খই" ধারাবাহিকে তাঁর অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর অনবদ্য অভিনয়ের জন্য দর্শকমনে আজও স্মরণীয় হয়ে আছে "প্রতীক্ষা একটু ভালোবাসার"-এর অনন্যা, "কোন সে আলোর স্বপ্ন নিয়ে"-এর কমলিকা, "এক আকাশের নিচে"-র জীনাত এবং "একদিন প্রতিদিন"-এর বর্ষার মতো চরিত্রগুলো।
সিনেমার জগতে তাঁর পথচলা শুরু হয় "বক্স নং ১৩১৩" (২০০৯) ছবির মাধ্যমে, যেখানে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন। এরপর "ভূতের ভবিষ্যৎ" (২০১২)-এ লাচ্ছমির চরিত্রে, "বেলা শেষে" (২০১৫)-তে পিউ চরিত্রে, এবং "মাটি" (২০১৮)-তে জিনিয়ার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
তাঁর দীর্ঘ অভিনয়জীবন আরও সাফল্যমণ্ডিত হোক, তিনি এগিয়ে চলুন নতুন নতুন সৃষ্টির পথে—এই শুভকামনাই রইল। শুভ জন্মদিন, মনামী ঘোষ।