মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। নারীকেন্দ্রিক তেলেগু সিনেমার মধ্যে এটি অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জনে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করেই আয় ১০০ কোটি রুপি ছাড়ানোর খবর দেখে বিস্মিত হন তিনি। এরপর হাসিমুখে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে সামান্থা লিখেছেন, সিনেমাটি মুক্তির আগে অনেকেই সন্দেহ করেছিলেন দর্শক আদৌ এটি দেখতে আগ্রহী হবেন কি না। এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে চান না।