মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

'খাদান ২'-তে ফিরতে পারেন দেব-কোয়েল

'খাদান ২'-তে ফিরতে পারেন দেব-কোয়েল

'খাদান ২'-তে ফিরতে পারেন দেব-কোয়েল

ছাব্বিশের পুজোয় সবচেয়ে বড় চমক হল দেব ও শুভশ্রীর কামব্যাক। দেশু৭ নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। শ্যুটিং শুরু হওয়ার অনেক আগে থেকেই এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো একেবারে হাউসফুল হয়ে গিয়েছে। এই বছর শুধুই চর্চার কেন্দ্রে দেব-শুভশ্রী। তারই মাঝে রিয়্যালিটি শো দাদাগিরি-তেও নতুন ইনিংস শুরু করেছেন দেব। তাই ২০২৬ জুড়ে দেব রয়েছেন, এ কথা বললে খুব একটা ভুল বলা হবে না। তবে দেব-শুভশ্রীর জুটির পাশাপাশি দেব ও কোয়েল জুটিকেও পর্দায় দেখতে সমানভাবে আগ্রহী দর্শকেরা। কবে ফিরছেন মন মানে না জুটি?

টলিউডে জোরদার চর্চা, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই ফিরতে পারেন দেব ও কোয়েল মল্লিকের জুটি। সম্প্রতি দেব ও কোয়েলকে বেশ কিছু ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। দেশুর পাশাপাশি দেবের ভক্তরা সুপারস্টারের সঙ্গে আবার কোয়েলকে দেখতে চাইছেন। রঘু ডাকাত-এর ট্রেলার লঞ্চের সময় প্রায় ৮ বছর পর দেব ও কোয়েল স্টেজে তাঁদের ধামাকাদার পারফর্ম দেয়। এছাড়াও কোয়েলের স্বার্থপর ছবির প্রিমিয়ারেও দেবকে আসতে দেখা গিয়েছিল, তাও আবার নায়িকার সঙ্গে ম্যাচিং পোশাক পরে। এইসবের পর দেব ও কোয়েলের অনুরাগীদের একটা বড় অংশ চাইছে এবার বড়পর্দায় এই জুটির ম্যাজিকও তাঁরা দেখতে চায়। ২০২৫-এর শেষ থেকে গুঞ্জন, ‘খাদান’-এর সাফল্যই ছবির সিক্যুয়েল বানানোর সম্ভাবনা তৈরি করেছে। শোনা যাচ্ছিল যে সিক্যুয়েল পরিচালনা করবেন সুজিত রিনো দত্ত। যাঁর পরিচালনায় দেব-ইধিকা পাল জুটি হিট। সম্ভবত তাঁর হাত ধরেই কামব্যাক করতে পারেন দেব-কোয়েল জুটি। শোনা যাচ্ছে, দেব-কোয়েলের এই ছবির সময় তিনটে বড় উৎসবকে মাথায় রাখা হয়েছে। ইদ, দুর্গাপুজো কিংবা বড়দিন। এই তিন উৎসবের মধ্যে কোনও এক উৎসবের সময় এই জুটির ছবি মুক্তি পেতে পারে। এর আগে দেব-কোয়েলের সব কটি ছবি বক্স অফিসে দারুণ প্রভাব ফেলেছিল। ২০০৮ থেকে তাঁদের জুটির ছবি হিট হতে শুরু করে। প্রেমের কাহিনি, মন মানে না, বলো না তুমি আমার, পাগলু, রংবাজ, হিরোগিরি, ককপিট। দেব ও কোয়েলকে শেষবার জুটিতে দেখা গিয়েছিল ককপিট ছবিতে। এরপর আর তাঁরা একসঙ্গে জুটিতে কাজ করেননি। এই রোমান্টিক জুটি তাঁদের দুর্দান্ত কেমিস্ট্রি এবং কমার্শিয়াল সিনেমার মাধ্যমে দর্শকদের মনে চিরকাল বিশেষ জায়গা করে নিয়েছেন। তাই শুভশ্রীর পাশাপাশি দেবের সঙ্গে কোয়েলের জুটিও ফিরুক চাইছে দর্শকেরা।