রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেস সচিবের রূপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি প্রশংসা, বিতর্ক তুঙ্গে

প্রেস সচিবের রূপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি প্রশংসা, বিতর্ক তুঙ্গে

প্রেস সচিবের রূপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি প্রশংসা, বিতর্ক তুঙ্গে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক জনসভায় তাঁর অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরার সময় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিটের ‘সুন্দর মুখশ্রী’ এবং ‘ঠোঁট’ নিয়ে  উচ্ছ্বসিত প্রশংসা করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন। এনিয়ে রীতিমতো তোরপাড় চলছে সমাজ মাধ্যম ও নেট দুনিয়ায়।

৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট পেনসিলভানিয়ার এক সমাবেশে তার প্রশাসনের অর্থনৈতিক সাফল্য নিয়ে ভাষণ দিচ্ছিলেন, যখন তিনি মূল বিষয় থেকে সরে গিয়ে ২৮ বছর বয়সী প্রেস সচিব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ট্রাম্প ভিড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকে এনেছি। সে কি দারুণ না? ক্যারোলিন কি দারুণ? ট্রাম্পের এমন কথায় উল্লাসধ্বনি উঠে সমাবেশস্থলে।

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প তা চেয়ে  ৫০ বছরেরও বেশি ছোট লিভিটের শারীরিক চেহারা ও আত্মবিশ্বাসের প্রশংসা শুরু করেন। তিনি বলেন এবং অদ্ভুত শব্দ করে শোনান, আপনারা জানেন, সে যখন টেলিভিশনে যায় তখন তাকে কোনঠাসা করতে চায়, তখন এই সুন্দর মুখ ও ঠোঁট যেন ছোট মেশিনগান।

এরপর ট্রাম্প তার রক্ষণশীল নীতির কারণে লিভিটের কাজ তুলনামূলকভাবে সহজ বলে দাবি করেন। তিনি বলেন, তার কোনো ভয় নেই... কারণ আমাদের সঠিক নীতি আছে। আমাদের নারী ক্র্রীড়ায় পুরুষ নেই... আমাদের সবাইকে রূপান্তরকামী বিক্রি করতে হয় না এবং আমাদের উন্মুক্ত সীমান্ত বিক্রি করতে হয় না যেখানে কারাগার থেকে এবং অন্য সব জায়গা থেকে গোটা বিশ্বকে আমাদের দেশে আসতে দেয়া হয়, তাই তার কাজটি একটু সহজ। আমি অন্য পক্ষের প্রেস সচিব হতে চাই না।

রিপাবলিকান এই নেতা আগস্টে নিউজম্যাক্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে লিভিট সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, এটা সেই মুখ। এটা সেই মস্তিষ্ক। এটা সেই ঠোঁট, যেভাবে তারা নড়াচড়া করে। তারা এমনভাবে নড়াচড়া করে যেন একটি মেশিনগান। 
তিনি আরও যোগ করেন, আমি মনে করি না কারও কখনও ক্যারোলিনের চেয়ে ভালো প্রেস সচিব ছিল।

নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লিভিট ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেছেন। তিনি আবাসন ব্যবসায়ী নিকোলাস রিকিও (৬০)-এর সঙ্গে বিবাহিত এবং তাদের এক পুত্র সন্তান আছে। কংগ্রেসনাল নির্বাচনে ব্যর্থ হওয়ার পর, তিনি জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসেন এবং ইতিহাসের কনিষ্ঠতম হোয়াইট হাউস প্রেস সচিব হন। তিনি ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব এবং তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম প্রেস সচিব।