শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরায় দুই দিনব্যাপী 'আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬' এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান।
 

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স (মাগুরা শাখা)-এর আয়োজনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার প্রায় ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। পাশাপাশি ভারত থেকে আগত ৭ জন দক্ষ দাবাড়ুও প্রতিযোগিতায় অংশ নেন, যা প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে।
 

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে দক্ষ দাবাড়ু তৈরি এবং আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ সৃষ্টি করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। তাদের মতে, মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে অনেক প্রতিভাবান দাবাড়ু থাকলেও আন্তর্জাতিক রেটিংভিত্তিক প্রতিযোগিতার সুযোগের অভাব রয়েছে। তাই নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা উন্নয়নে মাগুরা দাবা সংস্থা কাজ করে যাবে।
দাবা সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা জেলার তরুণ দাবাড়ুদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে তাদের উৎসাহিত করবে।