সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাই-কম্বোডিয়া আবার সংঘাত, থামাতে ফোন করবেন ট্রাম্প

থাই-কম্বোডিয়া আবার সংঘাত, থামাতে ফোন করবেন ট্রাম্প

থাই-কম্বোডিয়া আবার সংঘাত, থামাতে ফোন করবেন ট্রাম্প

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে। মঙ্গলবারও (৯ ডিসেম্বর) দুপক্ষের সীমান্তে চলেছে হামলা-পাল্টা হামলা। খবর সিএনএনের।

কম্বোডিয়ার একাধিক স্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে থাই প্রশাসন। কম্বোডিয়ার দাবি, সীমান্ত সংঘাতে তাদের ৯ বেসামরিকের প্রাণ গেছে। আরও ২০ জন আহত।

এদিকে পাল্টা হামলায় থাইল্যান্ডের চার সেনা নিহত হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে দেশটি। আহতের সংখ্যা ৬৮।

এরইমধ্যে সীমান্ত এলাকা থেকে ৫ লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া সরকার। অন্যদিকে, সীমান্ত এলাকায় প্রায় ৫শ'টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে থাই প্রশাসন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে থাই সরকার।

এদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশীয় দুই প্রতিবেশীর এই সংঘাত থামাতে তাদের নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি।

গত মে মাসে সংঘর্ষে এক কম্বোডীয় সেনার নিহত হওয়ার ঘটনার পর থাইল্যান্ড-কম্বোডিয়া দুই দেশের উত্তেজনা বেড়ে যায়। এ ঘটনার পর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করা হয়।

গত জুলাইয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে টানা পাঁচ দিন। ওই সংঘাতে নিহত হন অন্তত ৪৮ জন এবং ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে অস্ত্রবিরতি হয়। 

সোমবার (৮ ডিসেম্বর) পাল্টাপাল্টি হামলায় দুই প্রতিবেশী দেশে নতুনভাবে ছড়ায় উত্তেজনা।