মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ঘিরে এলো নতুন সুখবর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ সিনেমাটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একই সঙ্গে ছবিটির প্রযোজক আরশাদ আদনানকে উৎসবটির গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর। উৎসবটির সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব নিয়মনীতি অনুসরণ করেই আয়োজনটি অনুষ্ঠিত হবে। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য-এই তিন বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শন, মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে।

এবারের আসরে আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছয়টি বিভাগে মনোনয়ন অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ পরিচালনা করেন হিমেল আশরাফ। মুক্তির পর সিনেমাটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়। বিশেষ করে এতে শাকিব খানের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। অনেকেই মনে করেন, এ সিনেমার মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন ঢালিউডের এই সুপারস্টার।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশি সিনেমায় এটিই ছিল তার অভিষেক। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতায় দুই বাংলার দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।