রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিমুখে ফল উৎসব'—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

হাসিমুখে ফল উৎসব'—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

হাসিমুখে ফল উৎসব'—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধ থেকে 'হাসিমুখে ফল উৎসব' শীর্ষক ব্যতিক্রমী আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত বিদ্যাশ্রম প্রবীণ আবাসন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশ নিয়ে ভিবিডির স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং আম, কলা, আনারস, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফল কেটে পরিবেশন করেন। এ সময় প্রবীণদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ ও আন্তরিক আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এমন মানবিক আয়োজনে প্রবীণরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও সম্মানিত মানুষ। তাদের পাশে দাঁড়ানো, সময় দেওয়া এবং ভালোবাসা ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘হাসিমুখে ফল উৎসব’-এর মাধ্যমে আমরা তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও ভিবিডি সাতক্ষীরা এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা ডিভিশনের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, তানভীর আনজুম খান, করিমন নেছা শান্তা, জেরিন, মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, হুমাইরা মিমিসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, সমাজের প্রবীণ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। 'হাসিমুখে ফল উৎসব' সেই ধারাবাহিকতারই একটি অংশ।