শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের দুশ্চিন্তা বাড়ালেন টিকনার

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের দুশ্চিন্তা বাড়ালেন টিকনার

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের দুশ্চিন্তা বাড়ালেন টিকনার


ওয়েলিংটন টেস্ট শুরুর আগেই চোটে নাজেহাল দশা করে ছেড়েছিল নিউজিল্যান্ডের। টেস্ট মাঠে গড়ানোর পর প্রথম দিনে বড় ধাক্কা হয়ে আসে দারুণ বোলিং করতে থাকা ব্লেয়ার টিকনারের চোট। বুধবার (১১ ডিসেম্বর) বাউন্ডারি বাঁচাতে ডাইভ দিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন টিকনার।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়েলিংটন টেস্ট থেকে এক প্রকার ছিটকেই গেছেন টিকনার। গতকাল চোট পাওয়া এই ফাস্ট বোলার আর এই টেস্টে বল বা ফিল্ডিং করতে পারবেন না। এমনকি টেস্টের বাকি সময়ে তার ব্যাট করার সম্ভাবনা নেই বললেই চলে। তার বাঁ কাঁধ স্থানচ্যুত হয়েছে।
চোট পাওয়ার পর টিকনারকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইনিংসের দ্বিতীয় সেশনে ঘটে যাওয়া এই চোটের পর তিনি আবার দলীয় ড্রেসিং রুমে ফিরে এসেছেন, তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, 'ড্রেসিং রুমে ফিরলেও খেলতে পারবেন কি না তা জানতে আরও বিশেষজ্ঞ মূল্যায়ন প্রয়োজন।'