শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ঘরের মাঠেই ম্যানসিটির কাছে হারলো রিয়াল

ঘরের মাঠেই ম্যানসিটির কাছে হারলো রিয়াল

ঘরের মাঠেই ম্যানসিটির কাছে হারলো রিয়াল


সান্তিয়াগো বার্নাব্যুতে আগের ম্যাচে সেল্টা ভিগোর কাছে হারের পর থেকেই রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকে মনে করছিলেন, চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচই তার শেষ পরীক্ষা। কিন্তু সেখানেও সফল হতে পারেননি স্প্যানিশ কোচ। ঘরের মাঠে এগিয়ে গিয়েও ২–১ গোলে হার মানে রিয়াল, আর সেরা চারে জায়গা করে নেয় ম্যানসিটি।

৬ ম্যাচে এটি সিটির চতুর্থ জয়। ১৩ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চারে। সমান ম্যাচে দ্বিতীয় হারের ফলে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে রিয়াল।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। কিন্তু চোটের কারণে এমবাপে পুরো ম্যাচেই ছিলেন বেঞ্চে। অন্যদিকে হালান্ড নিজের নামের প্রতি সুবিচার করলেন—চ্যাম্পিয়ন্স লিগের ৫০তম ম্যাচে করলেন ৫১তম গোল।

রিয়াল শুরুতেই আক্রমণের ধার দেখায়। তিন মিনিটে পেনাল্টি পেলেও ভিএআরে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে সেটি হয়ে যায় ফ্রি কিক। ভিনিসিয়ুসের কয়েকটি আক্রমণও লক্ষ্যে পৌঁছায়নি।