শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নেহরু-গান্ধী পরিবার বংশপরম্পরায় ভোটচোর’, অমিত শাহর মন্তব্যে তোলপাড়

নেহরু-গান্ধী পরিবার বংশপরম্পরায় ভোটচোর’, অমিত শাহর মন্তব্যে তোলপাড়

নেহরু-গান্ধী পরিবার বংশপরম্পরায় ভোটচোর’, অমিত শাহর মন্তব্যে তোলপাড়

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বাগযুদ্ধ হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘নেহরু-গান্ধী পরিবার বংশপরম্পরায় ভোটচোর’ বলে মন্তব্য করেন। প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে।

অমিত শাহ বলেন, ‘আপনারা জয়ী হলে ভোটার তালিকা ঠিক থাকে; নতুন পোশাক পরে শপথ নেন। কিন্তু যখন হেরে যান, তখনই বলেন ভোটার তালিকায় সমস্যা আছে–এই দ্বিমুখী মানসিকতা চলবে না। বিরোধীদলীয় নেতা ভোট চুরির কথা বলেন অথচ কিছু পরিবার (নেহরু-গান্ধী পরিবার) আছে যারা বংশপরম্পরায় ভোটচোর।’

প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী জানতে চান, কেন নির্বাচন কমিশনারদের দপ্তরে নেওয়া সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেয়া হলো। এ বিষয়ে অমিত শাহ প্রথমে জবাব দিচ্ছেন না কেন? তিনি এ বিষয়ে অমিত শাহকে বিতর্কের চ্যালেঞ্জ দেন।

আরও পড়ুন: ভারতীয়দের এইচ-১বি ভিসা সাক্ষাৎকার স্থগিত

সে চ্যালেঞ্জ এড়িয়ে গিয়ে গান্ধী-নেহরু পরিবারকে নিশানা বানান অমিত শাহ। বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল প্রথম ‘ভোট চুরির’ উদাহরণ। তার দাবি, প্রদেশগুলোর কংগ্রেস কমিটির প্রধানদের প্রত্যেকের একটি করে ভোট দেওয়ার কথা ছিল। তখন ২৮ ভোট পড়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে, আর মাত্র দুটি ভোট জওহরলাল নেহরুর পক্ষে। তবু প্রধানমন্ত্রী হন নেহরু।

এরপর ইন্দিরা গান্ধীর রায়বেরেলির জয় নিয়ে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জের প্রসঙ্গ আনেন অমিত শাহ। অভিযোগ করেন, ‘ভোট চুরি’ আড়াল করতেই ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না–এমন আইন প্রণয়ন করেন।

রাহুল গান্ধীর মা সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও ছাড় দেননি অমিত শাহ। অভিযোগ করে বলেন, তিনি নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছিলেন। অমিত শাহর এই দাবির প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সাংসদরা বলেন, অভিযোগের কোনও ভিত্তি নেই।

লোকসভায় তীব্র বাগবিতণ্ডার মাঝে অমিত শাহ বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখা নিশ্চিত করতেই কংগ্রেস ও বিরোধী দল ইভিএম ব্যবহার এবং এসআইআর নিয়ে আপত্তি তুলছে। তার এই মন্তব্যের পর বিরোধী দল ওয়াকআউট করে।