শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাজাহানপুরে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

শাজাহানপুরে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

শাজাহানপুরে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে মাঝিড়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।

বক্তব্যে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করা হলে রাজপথে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হযরত আলী ও মাওলানা ফজলুর রহমান।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও শহর শাখার নেতৃবৃন্দসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।