রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

মাগুরায় রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

মাগুরায় রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

মাগুরা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় রবিবার বিকেলে আধুনিক পোশাকের ব্র্যান্ড রয়েল ফ্যাশন-এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়।
 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে এনামুল হক বিজয় বলেন, “মাগুরায় এসে আমি খুবই আনন্দিত। আজ এখানে একটি আধুনিক ও রুচিশীল ফ্যাশন শোরুমের উদ্বোধন হলো। এতে মাগুরার ক্রেতারা মানসম্মত পোশাক বেছে নেওয়ার আরও ভালো সুযোগ পাবেন। ভালো পোশাক মানুষের ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ ঘটায়।”
 

রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাগুরায় রয়েল ফ্যাশনের ৪২তম শোরুম উদ্বোধন হলো। ভবিষ্যতে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও শোরুম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আধুনিক, রুচিশীল ও মানসম্মত পোশাকের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার জানান, প্রতিষ্ঠানের লভ্যাংশের একটি অংশ গরিব-দুঃখীদের সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া উদ্বোধন উপলক্ষে রবিবার থেকে এক মাসব্যাপী সব পোশাকে ৪০ শতাংশ ছাড়ে বিক্রয় করা হবে।
তিনি আরও বলেন, “এখানে পুরুষদের জন্য আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি, মাগুরার ক্রেতাদের কাছে রয়েল ফ্যাশনের পোশাক ভালো লাগবে।” 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: