শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন ‘Damfik’ ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় উপহেলার বিলজোয়ানী এলাকার ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলাম (৩৭)কে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত 

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik টাইলস ক্লিনার এবং ১৩টি জারকিনে প্রায় ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় এইচসিএল অ্যাসিড জব্দ করা হয়। নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
 

ভ্রাম্যমান আদালত  পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।