শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খোরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খোরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং ২  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য ও সহকারী শিক্ষক জয়শ্রী প্রামানিকের সঞ্চালনায় এতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীয়াংকা দাস।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
​নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, খোরশেদমোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ​সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় ​হুমায়ুন কবির আজম, সহকারী অধ্যাপক, রাজবাড়ি কলেজ ​সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিক​এ সময় আমন্ত্রিত অতিথিরা ছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন। ​
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রীয়াংকা দাস শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। 

মোঃহাবিবুর রহমান খান  (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: