শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

প্রেক্ষাগৃহে দর্শক টানার আকালের মুখে সিনেমার রুপালি পর্দায় নতুন এক বিপ্লব নিয়ে এলো সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ চমক ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। রুপালি পর্দায় আসার মাত্র সাত দিনের মাথায় বক্স অফিসে আয়ের তুঙ্গস্পর্শী ঝড় তুলে সিনেমাটি ঘরে তুলেছে অবিশ্বাস্য ১.১৫৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ হাজার ৯৫০ কোটি । অভূতপূর্ব এই বাণিজ্যিক সাফল্যের মাধ্যমে এটি এখন চলতি ২০২৬ সালের বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী সিনেমার বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে।

বিশাল এই অর্জনের মাধ্যমে বিশ্ব প্রেক্ষাগৃহে গত জুন থেকে রাজত্ব করা ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘টয় স্টোরি ৫’-এর (১.০৬৭ বিলিয়ন ডলার) আয় পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে টম হল্যান্ড ও জেনডায়া জুটির এই সিনেমা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র মতে, টিকিট বিক্রির মাধ্যমে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকে ইতোমধ্যে ৪৪৯ মিলিয়ন ডলার এবং বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে ৭০৬.৩ মিলিয়ন ডলার আয় করেছে। মুক্তির পর থেকেই প্রতিদিন আয়ের আগের সব ইতিহাস চুরমার করছে এই মার্ভেল প্রজেক্টটি।