শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়

বাংলাদেশ সীমান্তের কাছে বাড়ি বলে তাকে অনেক সময় ডাকা হয় ‘বাংলাদেশের মেয়ে’। সহকর্মীদের যে ডাকটির মধ্যে থাকে খুনসুটি আর স্নেহ। এই তরুণীর নাম মিষ্টি সিংহ রায়। কাজ শুরু করেছেন কলকাতার সিরিয়ালে।

সাংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, বনগাঁর মেয়ে মিষ্টি বেশ কিছুদিন মডেল হিসেবে কাজ করেছেন। সোশাল মিডিয়াতেও তার পরিচিতি বাড়তে শুরু করে।এর আগে নানা কারণে বড় কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। অবশেষে মডেল থেকে ধারাবাহিকের নায়িকা হয়েছেন তিনি। ‘এই সময়’কে সেই গল্প শুনিয়েছেন মিষ্টি।

এসএসসি পাস করার পর মডেলিং শুরু করেন তিনি। বাড়ি বাংলাদেশের সীমান্তে বলে তাকে ইন্ডাস্ট্রিতে কি বলা হয় সে কথাও বলেছেন।

মিষ্টি বলেন, “আমার বাড়ি বনগাঁয়। সেখান থেকে বাংলাদেশের বর্ডার খুব দূরে নয়। মাঝেমাঝে মজা করে ‘বাংলাদেশের মেয়ে’ বলে আমাকে খ্যাপানো হয়। তাছাড়া কথার একটা টানও তো থাকে। সেটা আমারও আছে। আবার স্থানীয় কিছু ভাষাও থাকে। সে সব মাঝেমাঝে বলে ফেলি। সেগুলো নিয়ে মজা হয়। কিন্তু আমার মনে আঘাত লাগে, এমন কোনও কথা কখনও কেউ বলেনি।”

মিষ্টি ছোটবেলা থেকেই ভাবতেন বড় হয়ে এমন কোনো কাজ করবেন, যা তাকে অন্যদের থেকে আলাদা কোনো ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবে। সিনেমা-সিরিয়াল দেখে অভিনয় তাকে বেশি আকৃষ্ট করে।

কিন্তু মুখ ফুটে কিছু বলতেন না। কারণ, বিনোদন দুনিয়াকে বাবা-মা ভালো চোখে দেখতেন না।