সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল

মো: শাহিন মিয়া (গাইবান্ধা) সুন্দরগঞ্জ : 

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুন্দরগঞ্জ উপজেলার ছাএজনতা ও সবস্তরের জনগণ 

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫)  সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাহিরগোলা মসজিদের সামন থেকে শুরু হয়ে স্বাধীননতা চত্বর কলেজমোড় হয়ে ঘুরে মসজিদ প্রঙ্গণে বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়  

সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ছাএনেতা মো: সামিউল ইসলাম  বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রে আগামী নির্বাচন বানচাল করার জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে। যারা আমাদের ভাইদের হত্যা করার জন্য বিভিন্ন নীল নকশা করেছে দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারও রাজপথে ঝাপিয়ে পড়ব।’

জুলাই গনঅভ্যুত্থানের যোদ্ধা আশিকুর রহমান আশিক  বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে হাদীকে চিনি না। পুরো বাংলাদেশের মানুষ চিনে তার আন্দোলন এবং সংগ্রামের জন্য। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি, এই হামলার সঙ্গে ফ্যাসিটদের দোষর  জড়িত আছে। অতি দ্রুত সন্ত্রাশীদের গ্রেপ্তার করা না হলে আমরা জনগণকে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।’এসময় উপস্থিত ছিলেন, ছাএনেতা মো: সোহান ইসলাম, শাহ সুলতান সরকার শাহিন, নুর মিয়া, কামরুল ইসলাম, সোহেল রানা, লাবিব সরকার, বাদশা ফাহাদ,রাকিব হোসেন, প্রমূখ 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁটিয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।