শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসসি পরীক্ষায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত: অধ্যক্ষ মো: রকিব উদ্দিন মোশায়েরের দুই ভাতিজির জিপিএ-৫ অর্জন

এসএসসি পরীক্ষায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত: অধ্যক্ষ মো: রকিব উদ্দিন মোশায়েরের দুই ভাতিজির জিপিএ-৫ অর্জন

এসএসসি পরীক্ষায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত: অধ্যক্ষ মো: রকিব উদ্দিন মোশায়েরের দুই ভাতিজির জিপিএ-৫ অর্জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো : রকিব উদ্দিন মোশায়েরের পরিবারের দুই ভাতিজি সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।
 

​তাদের মধ্যে মো : মিসবা উদ্দিন তোফায়েলের দ্বিতীয় কন্যা মোছা. তাসনিয়া সুলতানা হুমাইরা পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
​অন্যদিকে,অধ্যক্ষ জনাব মো : রকিব উদ্দিন মোশায়েরের অপর ছোট ভাই ড.মোহাম্মদ আবদুল্লাহ কায়সার চঞ্চলের বড় মেয়ে মোছা. সাইমা সুলতানা মোবাশিরা রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে অর্জন করেছে ‘গোল্ডেন জিপিএ-৫’ (Golden A+)।
 

​দুই ভাতিজির এই কৃতিত্বপূর্ণ ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো: রকিব উদ্দিন মোশায়ের বলেন, “আমার দুই ভাইয়ের সন্তান হুমাইরা ও মোবাশিরা আজকের এসএসসি ফলাফলে অত্যন্ত চমৎকার ফল করেছে। এতে আমাদের পুরো পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা যেন ভবিষ্যতে আরও বড় হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে, সেজন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”
​দুই কৃতি শিক্ষার্থীর এই অনন্য সাফল্যে ' পরিবার এবং হোসেন্দী ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনাসমূহ। 

​মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া ।