সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে গজারি বনে নারীনির্যাতন ও হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদ্ঘাটন, সহকর্মী রাসেল গ্রেপ্তার

শ্রীপুরে গজারি বনে নারীনির্যাতন ও হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদ্ঘাটন, সহকর্মী রাসেল গ্রেপ্তার

শ্রীপুরে গজারি বনে নারীনির্যাতন ও হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদ্ঘাটন, সহকর্মী রাসেল গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গহীন গুজারি বনে অজ্ঞাত অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে গাজীপুর জেলা পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের রহস্য সমাধান করে নিহতের সহকর্মী রাসেল (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাসেল মিয়া শ্রীপুর উপজেলার পাচুলটিয়া গ্রামের কামাল মিয়ার ছেলে।
গত ১০ ডিসেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচুলটিয়া এলাকার গুপ্তবাইদ গজারি বাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথার বাম পাশে আঘাত, নাক–কান দিয়ে রক্ত, শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ, গলায় উড়না পেঁচানো এবং ডান পায়ের মাংস না থাকা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
পরে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত নারীর নাম সুমা আক্তার (২৫)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর এলাকার বাসিন্দা। সুমা তিন মাস ধরে শ্রীপুরের বৈরাগীর চালার ‘ঢাকা গার্মেন্টস’-এ কাজ করতেন এবং কেওয়া এলাকার ফখরুদ্দিন মোড় সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আলাদা থাকছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।
ঘটনার পর নিহতের মা মমতা বেগম (৭০) শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং–১৪, তারিখ ১১–১২–২০২৫; ধারা ৩০২/২০১/২৪ পেনাল কোডে হত্যা মামলা রুজু করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের নির্দেশনায়, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে হত্যার দায়ে সন্দেহভাজন রাসেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, একই গার্মেন্টসে কাজ করার সুবাদে সুমা ও রাসেলের পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমা রাসেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু রাসেল এ বিষয়ে সময়ক্ষেপণ করছিল। গত ৭ ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে রাসেল সুমাকে গজারি বাগানে নিয়ে যায়। সেখানে বিয়ে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে সুমাকে কিল–ঘুষি ও লাথি মেরে এবং গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।গ্রেপ্তারের পর রাসেলের তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।