ঢাকা: কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ-সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে।
বরখাস্ত হতে যাওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
সূত্র জানায়, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শেষে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। ফলে প্রজ্ঞাপন জারির পরই বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
সংবাদ ডেস্ক
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
