সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি, মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি, মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি, মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে।


নেশাগ্রস্ত ওই যুবকের নাম খলিল (৩২)। তিনি তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নুরু উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে খলিল মাদক কেনার টাকার জন্য তার মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। দীর্ঘদিন ধরে মায়ের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে মায়ের সম্মতি নিয়েই এলাকাবাসী তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি আঞ্চলিক সড়কের পাশে বুকসমান গর্ত করে খলিলকে সেখানে পুঁতে রাখে। প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে তিনি নিজে মাটি সরিয়ে উঠে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে রাখে।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে খলিল মাদকাসক্ত হয়ে পড়ে নিয়মিত মাদক কেনার টাকা না পেয়ে মা–বাবাকে মারধর করে আসছিল। আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকার মাধ্যমে তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। তাই সমাজে একটি বার্তা দিতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত নয়। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”