শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ উদ্বোধন করেন: বরকত উল্লাহ বুলু। ‎

গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ উদ্বোধন করেন: বরকত উল্লাহ বুলু। ‎

গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ উদ্বোধন করেন: বরকত উল্লাহ বুলু।  ‎


‎সোমবার (১৭ আগস্ট) গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে তাঁদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইসা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ বরকত উল্লাহ বুলু।

‎এ সময় তিনি গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন 

‎সাইকেল বিতরণ কার্যক্রমের ফলে গ্রাম পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দ্রুত ও সহজে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবেন। বিশেষ করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ বরকত উল্লাহ বুলু বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাঁদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

‎সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে সংসদ সদস্য জনাব মোঃ বরকত উল্লাহ বুলু গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবায় তাঁদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

‎গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান,বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।