শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে ৬০কেজি কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে বনবিভাগ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে ৬০কেজি কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে বনবিভাগ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে ৬০কেজি কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে বনবিভাগ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কোকিলমনি অভয়ারণ্যের এলাকা থেকে ৬০ কেজি কাঁকড়া, চারু ও নৌকাসহ ৮ জনকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার(১৮ আগষ্ট) রাতে বনবিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অনুপ্রবেশ করে কোকিলমনি অভয়ারণ্যের এলাকা থেকে কাঁকড়া ধরার নিষিদ্ধ চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি ডিঙ্গি নৌকাসহ ০৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো মো: মহিদুল শেখ (৩৬), মো: আবু সুফিয়ান শেখ (২৯), মো: হোসাইন হাওলাদার (২৫), মোঃ শুকুর আলী (৩৫), মো: রুবেল শেখ (২৮), মোঃ জোলার শেখ (২৬), মোঃ হোসাইন শেখ (২২),মোঃ ইমরান শেখ (৩৫)। আটককৃতরা সকলেই মোংলা এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

মেহেদী হাসান জিকো মোংলা প্রতিনিধি