মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।
