শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পাউডারে ক্যানসারের উপাদান

পাউডারে ক্যানসারের উপাদান

পাউডারে ক্যানসারের উপাদান


মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডারে ক্যানসারের উপাদান থাকার অভিযোগে কোম্পানিটিকে আবারও জরিমানা করা হয়েছে। এবার অভিযোগকারী দুই নারীকে ৪০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। খবর দ্য গার্ডিয়ানের।এর আগে চলতি বছরের অক্টোবর মাসেই ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দেস যুক্তরাষ্ট্রের একটি আদালত। এর মধ্যে ১৬ মিলিয়ন ডলার ভুক্তভোগীর ক্ষতিপূরণে এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিস্বরূপ।

 
দুই মাসের মাথায় জনসন অ্যান্ড জনসনকে আবারও জরিমানা করা হলো। প্রতিবেদন মতে, শুক্রবার (১২ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্ট এই রায় ঘোষণা করে। রায়ে জরিমানার অর্থের মধ্যে অভিযোগকারী মনিকা কেন্ট নামে এক নারীকে ১ কোটি ৮০ লাখ ডলার এবং ডেবোরা শুলজ এক নারী ও তার স্বামীকে ২ কোটি ২০ লাখ ডলার দেয়ার নির্দেশ দেয়া হয়।
 
ভুক্তভোগীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে জনসন অ্যান্ড জনসনের আইন বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, ‘কোম্পানি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে এবং আগের মতোই জয়ী হবে।’