সল্ট লেক স্টেডিয়ামে তুলকালাম কাণ্ড হয়ে যাওয়ার পর মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শতদ্রুকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে, হায়দরাবাদে যাওয়ার জন্য অপেক্ষারত ছিলেন তিনি।শতদ্রুর বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ। স্বপ্রণোদিত হয়ে পুলিশ এ ঘটনায় মামলা করেছে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। আটকের পর তাকে দর্শকদের টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে। শতদ্রু এ বিষয়ে লিখিত আশ্বাস দিয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যমের।
পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজিব কুমার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আয়োজকদের দিক থেকে কোনো অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামে বিশৃঙ্খলা দেখা দিয়েছে কি না, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তাকে (শতদ্রু) আটক করা হয়েছে এবং পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
