শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

রেসলিং দুনিয়া থেকে বিদায় নেয়ার জন্য প্রস্তুত জন সিনা

রেসলিং দুনিয়া থেকে বিদায় নেয়ার জন্য প্রস্তুত জন সিনা

রেসলিং দুনিয়া থেকে বিদায় নেয়ার জন্য প্রস্তুত জন সিনা

দুই দশকের বেশি সময় ডব্লিউডব্লিউই-র ‘পোস্টার বয়’ জন সিনা। প্রায় দুই দশকের বেশি সময় ধরে রেসলিং দুনিয়ায় আধিপত্য বিস্তার করা এই মার্কিন সুপারস্টার এবার নামছেন ক্যারিয়ারের শেষ লড়াইয়ে।

 

‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’—নামের আসন্ন এই টুর্নামেন্টে সিনার সাথে লড়াই করতে ইচ্ছা পোষণ করেছেন ১৬ জন শীর্ষ রেসলার। আর সেই চূড়ান্ত লড়াই শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে।

 

২০০২ সালে অভিষেকের পর ৮ হাজার ৫৭০ দিনে জন সিনা জিতেছেন রেকর্ড ১৭টি শিরোপা। ‘ইউ ক্যান্ট সি মি’—এই ক্যাচফ্রেজ তাকে দিয়েছে বিশ্বব্যাপী আলাদা পরিচিতি।

 

রেসলিং বিশ্লেষকদের মতে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডব্লিউডব্লিউই–এর সবচেয়ে বড় উপার্জনের মাধ্যম ছিলেন জন সিনা। টিভি রেটিং, ভিউ রাইটস বিক্রি এবং মার্চেন্ডাইজ—সবখানেই শীর্ষে ছিলেন তিনি।

 

অবসর নেয়ার প্রসঙ্গে সিনা বলেন, ‘এত বছর যখন একটা খেলার মধ্যে থাকবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার শরীর ছেড়ে দিচ্ছে। তখন নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এটার সঙ্গে ঠিক কত দিন লড়ব? আমার কাছে মনে হয়, তরুণদের জন্য মঞ্চটা ছেড়ে দেয়া উচিত।’

 

ভক্তদের কাছে সিনা শুধু একজন রেসলার নন—তিনি একজন অনুপ্রেরণা'র নামও বটে। দীর্ঘদিন ধরে কঠিন শারীরিক ও মানুষিক চাপ সহ্য করে রিংয়ে টিকে থাকাই তাকে করে তুলেছে ব্যতিক্রম।

 

রিংয়ের বাইরেও জন সিনা অনন্য। মেক-এ-উইশ ফাউন্ডেশনের মাধ্যমে ৬৫০টির বেশি শিশুর স্বপ্ন পূরণ করে সিনা গড়েছেন গিনেস রেকর্ড। চলচ্চিত্র, সংগীত ও শিশুতোষ বইয়েও রেখেছেন সরব উপস্থিতি।

 

বারবার অস্ত্রোপচার ও শারীরিক সমস্যার কারণেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। জন সিনা ঘোষণা দিয়েছেন—২০২৫ সালই রেসলার হিসেবে তার শেষ বছর।

 

শেষ ম্যাচে সিনার প্রতিপক্ষ—সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন গান্থার। এই ম্যাচে কোনো সময়সীমা না থাকার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

‘ইউ ক্যান্ট সি মি’—এই ক্যাচফ্রেজ হয়তো আবার শোনা যাবে। তবে, জন সিনার শেষ লড়াই শুধু দেখা নয়, স্মরণীয় হয়ে থাকবে রেসলিং ইতিহাসে বলে আশা করছেন তার অগণিত ভক্তরা।