শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পঞ্চগড়ে ২ হাজার শিশুকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ উদযাপন

পঞ্চগড়ে ২ হাজার শিশুকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ উদযাপন

পঞ্চগড়ে ২ হাজার শিশুকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ উদযাপন


পঞ্চগড়ের বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া প্রায় ২ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র (হুডি) ও স্কুল ব্যাগ এবং শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রি তুলে দেয়া হয়।
 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। এসময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ।
 
অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডিরেক্টর মজনু মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ,  বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আলম প্রধান রিয়েল, সেচ্ছাসেবী সংগঠন সমুহের সমন্বয়ক অ্যাড. আহসান হাবীব, তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডিএম জবায়দুল হক বিপ্লব প্রমুখ।