শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ভেঞ্চুরিনির সঙ্গে নোবেল–এক নতুন ফিরে আসা

ভেঞ্চুরিনির সঙ্গে নোবেল–এক নতুন ফিরে আসা

ভেঞ্চুরিনির সঙ্গে নোবেল–এক নতুন ফিরে আসা


বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের পুরুষদের প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনি’র মাধ্যমে ফ্যাশনের জগতে নতুন দিগন্ত উন্মোচন করছে। ২৫ বছরেরও বেশি সময়ে লেদার ও শু মেকিং ইন্ডাস্ট্রির দক্ষতা ও অনন্য চামড়ার তৈরি জুতা ও শিল্পশৈলী দিয়ে ভেঞ্চুরিনি নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছে দেশের মাটিতে ও আন্তর্জাতিকভাবেও।

ভেঞ্চুরিনি নিত্যদিনের পুরুষদের কাছে শৌখিনতা, শ্রেষ্ঠত্ব এবং স্টাইলের সংমিশ্রণের এক নতুন ঘরানার ধাঁচ তুলে ধরেছে এই সময়ের প্রজন্মের কাছে। সেই সঙ্গে ব্র্যান্ডের পরিচয় ও বিশ্বাসযোগ্যতার মুল্যবোধের সঙ্গে মিল রেখে ভেঞ্চুরিনির সঙ্গে হাত মিলিয়েছেন ফ্যাশন আইকন নোবেল।

নোবেল তার নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের ধারায় ভেঞ্চুরিনির নকশায় নতুন মাত্রা যোগ করেছেন; যা আধুনিক পুরুষকে সংজ্ঞায়িত করে ব্র্যান্ডের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে। ভেঞ্চুরিনির শৈল্পিক ডিজাইন ও  যুগোপযোগী আনকোরা কারিগরি অভিজ্ঞতার সঙ্গে নোবেলের নতুন যাত্রার সঙ্গে একাত্ম হয়ে একটি নতুন স্টাইল এবং গুণমানের প্রকাশ ঘটাচ্ছে নতুন দিনের জেনারেশনের কাছে।

ভেঞ্চুরিনি- এটি শুধু একটি পণ্য নয়, এটি হলো সেই মানুষদের জন্য যারা জীবনের যেকোনো মুহূর্তে আত্মবিশ্বাস এবং প্রতিদিনের জীবনে তাদের সফলতাকে নতুন এক উচ্চতায় নিতে ও উদযাপন করতে চান। এভাবেই প্রতিনিয়ত ভেঞ্চুরিনি বাংলাদেশের মানুষের লাইফ স্টাইলের নতুন এক সংযোজনে একই সঙ্গে এগিয়ে যাচ্ছে। এপেক্স দেশের মানুষকে রুচিশীল ও আভিজাত্যের সঙ্গে টেকসই জুতা জোগান দিয়ে যাচ্ছে। তাই বিগত কয়েক বছরে তাদের আস্থা ও ভালোবাসার জন্য এখন সেই প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনি জুতার প্রথম পছন্দ। ‘সর্বজনপ্রিয় রিটেইল শু ব্র্যান্ড’ পুরস্কারের ধারাকে ধরে রেখে ভেঞ্চুরিনি আধুনিক লাইফস্টাইলকে ডিজাইন, সাফল্য ও রুচিশীলতার প্রতীক জীবনের এক বড় অংশ হিসেবে তুলে ধরছে তার গ্রাহকদের কাছে দীর্ঘদিন ধরে।