শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ইউরোপের রটারড্যামে দেলুপি যা জানালেন নির্মাতা

ইউরোপের রটারড্যামে দেলুপি যা জানালেন নির্মাতা

ইউরোপের রটারড্যামে দেলুপি যা জানালেন নির্মাতা


বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম সিনেমা ‘দেলুপি’। চলচ্চিত্র উৎসবটির ব্রাইট ফিউচার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে সিনেমাটি।সুখবরটি নির্মাতা নিজেই তার ফেসবুক প্রোফাইলে জানান। শনিবার (১৩ ডিসেম্বর) ‘দেলুপি’র অফিশিয়াল সিলেকশনের একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন,

অনেক দিন পর... কোন উৎসব থেকে ডাক! দেলুপি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম (ব্রাইট ফিউচার) বিভাগে আর্ন্তজাতিক প্রিমিয়ারে। উৎসব টিমকে ধন্যবাদ এবং আমার পুরো দেলুপিবাসীকে ধন্যবাদ - আমরা এটা করেছি!
 

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হবে উৎসবের ৫৫তম আসর। এখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। যার মধ্যে ‘দেলুপি’ বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্রচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবন নিয়ে সিনেমাটি নির্মিত। সিনেমায় তুলে ধরা হছে রাজনীতি, প্রেম, প্রাকৃতিক দুর্যোগ ও যাত্রাশিল্পীদের টিকে থাকার লড়াই।
 
ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দারিদ্র্যের মধ্যেও বেঁচে থাকার অনুপ্রেরণাই সিনেমার মূল বার্তা। এতে অভিনয় করেছেন খুলনার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় শিল্পীরা। নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই চরিত্রে প্রাণ দিয়েছেন তারা।