সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন, পাকুন্দিয়ায় আলোচনা ও মতবিনিময়

সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন, পাকুন্দিয়ায় আলোচনা ও মতবিনিময়

ENTER TV


সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন, পাকুন্দিয়ায় আলোচনা ও মতবিনিময়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এবং ‘কোনো ফি ছাড়াই জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​রোববার (০৬ সেপ্টেম্বর ২০২৬) ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে সঠিক সময়ে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রূপম দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো: নূর-এ-আলম খান।
​৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জনাব আতাউর রহমান সুরুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: সালাহ উদ্দিন।
​আলোচনা সভায় বক্তারা সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে নাগরিকদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানান।

 

​মো : রেজুয়ানুল হক  

পাকুন্দিয়া