শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন ৯০ লাখ মানুষ

ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন ৯০ লাখ মানুষ

ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন ৯০ লাখ মানুষ

যুক্তরাজ্যের কর্তৃপক্ষের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে। এক নতুন প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে

রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভের গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যে প্রায় ৯০ লাখ মানুষ- যা মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ- দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় নাগরিকত্ব হারাতে পারেন।


অধিকারকর্মীরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা বিশেষভাবে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত নাগরিকদের ওপর প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মুসলিম জনগণের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মুসলিম জনগণের বড় একটি অংশ পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কিত, এবং এই জনগণ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।


তারা আরও জানান, এই আইনের ফলে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক স্তরবিন্যাস তৈরি হয়েছে, যা মুসলিমদের জন্য যুক্তরাজ্যে থাকার অধিকারকে শর্তসাপেক্ষ করে তুলছে, যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।


রিপ্রিভের মায়া ফোয়া জানিয়েছেন, ‘আগের সরকার রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য মানব পাচারের শিকার ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব বাতিল করেছিল। বর্তমানে এই ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।’


রানিমিড ট্রাস্টের পরিচালক শাবনা বেগমও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "এভাবে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা ব্রিটেনের মুসলিম জনগোষ্ঠীকে অসমভাবে ক্ষতিগ্রস্ত করছে।"