শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা, মমতার গ্রেফতার দাবি

মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা, মমতার গ্রেফতার দাবি

মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা, মমতার গ্রেফতার দাবি

ভারতের চার শহরে লিওনেল মেসির সফরটা তিন দিনব্যাপী। প্রারম্ভিকতাটা মোটেই ভালো হয়নি। কলকাতা দিয়ে শুরু করেছিলেন, সেখানে ঘটে যায় তুলকালাক কাণ্ড। যুব ভারতী স্টেডিয়ামে দর্শকরা তাকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দেন। লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলসহ আর্জেন্টিনার মহাতারকা যুবভারতী স্টেডিয়ামে পৌঁছাতেই অন্তত ৭০–৮০ জন মানুষ তাকে ঘিরে ধরেন। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। এমনভাবে ঘিরে ধরেছিলেন যে, ভালো করে হাঁটার জায়গাটুকুই পাচ্ছিলেন না মেসি। ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরাও। যে কারণে গ্যালারিতে থাকা দর্শকরা মেসিকে দেখতে পারছিলেন না।


তাতেই ক্ষেপে যান দর্শকরা, মোটা অঙ্কে টিকিট কেটে মেসিকে দেখতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন তারা। ক্ষোভ আছড়ে পড়ে মাঠে। গ্যালারিতে থেকে ছুঁড়ে মারা হয় বোতল, চেয়ার ভেঙে ছুঁড়ে মারা হয় মাঠে; ফেন্সিংয়ের গেট ভেঙে ঢুকে পড়েন মাঠের ভেতরে। পুলিশ লাঠিচার্জ করেও তাদের ফেরাতে ব্যর্থ হয়। সব মিলিয়ে লন্ডভন্ড এক কাণ্ড দাঁড়ায় স্টেডিয়ামে। উত্তপ্ত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মেসি যুবভারতী ছাড়েন।