শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার।

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার।

ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রেপ্তার।

সুনামগঞ্জের ছাতকের আওয়ামী লীগ নেতা  স্বপন মিয়াকে ডিএমপির রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ডিএমপির রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার একটি অভিযানে অংশ নেওয়া দল ডিএমপির রমনা এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া এলাকায় বসবাস করেন।

এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌর শহরের তাহের প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে স্বপন মিয়াকে পুলিশ হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এর পরদিনই ডিএমপির রমনা এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছাতক থানার মামলা নম্বর-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫। মামলায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪-এর ১৫(৩)/২৫-ডি ধারায় স্বপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামী কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।