শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিলামের জন্য ভুলবশত ‘ব্যাটার’ পরিচয়ে নিবন্ধিত

নিলামের জন্য ভুলবশত ‘ব্যাটার’ পরিচয়ে নিবন্ধিত

নিলামের জন্য ভুলবশত ‘ব্যাটার’ পরিচয়ে নিবন্ধিত


 
পিঠের ইনজুরি কাটিয়ে জুনে মাঠে ফিরেছিলেন ক্যামেরন গ্রিন। তবে শুধু ব্যাটার পরিচয়েই খেলছিলেন। গত মাস থেকে আবার অলরাউন্ডারের ভূমিকায়। অ্যাশেজে পুরোদমে বল করছেন তিনি। কিন্তু গ্রিনের এজেন্ট আইপিএলের নিলামের জন্য তার নাম নিবন্ধন করেছে ‘ব্যাটার’ হিসেবে।মঙ্গলবার আবুধাবিতে বসবে আইপিএলের মিনি নিলাম। গ্রিনের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তার আগে একটা বিষয় পরিস্কার করে রাখলেন এই তারকা, ভুলবশত তার ‘ব্যাটার’ পরিচয় দেয়া হয়েছে। আইপিএলে তিনি বল করতেও প্রস্তুত। রোববার অ্যাশেজের তৃতীয় ম্যাচের অনুশীলনের আগে গ্রিন বলেন, ‘বল করতে আমার সমস্যা নেই। জানি না ম্যানেজার এটা শুনবে কি না, তার দিকে একটা ঝামেলা ছিল। সে ‘ব্যাটার’ বলতে চাইছিল না। আমার মনে হয় সে ভুল করে ভুল বাক্সে টিক চিহ্ন দিয়েছে।’


আইপিএল নিলামের পরদিনই অ্যাডিলেডে গড়াবে অ্যাশেজের তৃতীয় ম্যাচ। তা সত্ত্বেও গ্রিন নিলাম অনুষ্ঠান উপভোগ করতে প্রস্তুত। ‘আমি নিশ্চিত [দেখবো], আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে। (নিলাম) দেখা সবসময়ই মজার। এটা একটা লটারির মতো ব্যাপার, আপনি যেতে পারেন (দল পাওয়ার সম্ভাবনা)। একই সঙ্গে দলে কে থাকবে সেটা দেখাও সবসময় মজার।’