শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আলাভেস ম্যাচে এমবাপ্পেসহ ১২ খেলোয়াড় নিয়ে শঙ্কায় রিয়াল কোচ

আলাভেস ম্যাচে এমবাপ্পেসহ ১২ খেলোয়াড় নিয়ে শঙ্কায় রিয়াল কোচ

আলাভেস ম্যাচে এমবাপ্পেসহ ১২ খেলোয়াড় নিয়ে শঙ্কায় রিয়াল কোচ


আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে বড় বিপাকে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। চোট ও নিষেধাজ্ঞায় দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় আছেন কোচ জাবি আলোনসো। কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। সব মিলিয়ে শঙ্কায় ১২ খেলোয়াড়।সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না রিয়াল কোচ আলোনসোর। তার উপর রোববার (১৪ ডিসেম্বর) রাতে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাকে। বার্সেলোনার তুলনায় ৭ পয়েন্ট পিছিয়ে পড়া রিয়ালকে শিরোপার দৌড়ে রাখার মিশনে দল সাজানো নিয়েই বিপাকে তিনি।

 
গত রোববার সেল্তার বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি অনুভব করার পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলতে পারেননি এমবাপ্পে। চোট রয়েছে তার আঙুলেও। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, আলাভেসের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা কম, তবে একেবারে বাদও দেওয়া হয়নি। হাঁটুর অবস্থার উন্নতি হলে তিনি ভিতোরিয়ায় দলের সঙ্গে যেতে পারেন।