বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়ের সঞ্চয় ভেঙে চলছে মেঘদল গিটারিস্ট শোয়েবের চিকিৎসা

মায়ের সঞ্চয় ভেঙে চলছে মেঘদল গিটারিস্ট শোয়েবের চিকিৎসা

মায়ের সঞ্চয় ভেঙে চলছে মেঘদল গিটারিস্ট শোয়েবের চিকিৎসা

জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’র গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গুর পাশাপাশি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এদিকে দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় আর্থিক সংকটে পড়ে মায়ের জমানো সঞ্চয়পত্র ভেঙে নিজের চিকিৎসার খরচ চালাতে হচ্ছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

নিজের ফেসবুক পোস্টে শোয়েব জানান, গত সাত দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লেখেন, ‘অবস্থা ভয়ানক। জানি না কবে বাসায় যেতে পারবো। দোয়া রাইখেন।’


অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। তার দাবি, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করার পর থেকে নিয়ম মেনে আন্তরিকতার সঙ্গে কাজ করায় ধীরে ধীরে কাজের পরিমাণ ও পরিধি বেড়েছে। তবে সময়মতো পারিশ্রমিক সংগ্রহ না করা এবং তার সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিনের বকেয়া জমেছে।

শোয়েবের ভাষ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিজ্ঞাপনচিত্র (টিভিসি, ওভিসি), ওয়েব সিরিজ ও সিনেমার সাউন্ড এবং মিউজিকের কাজ বাবদ তার পাওনা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার কম নয়।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা