শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পত্নীতলায় পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগ, জনতার হাতে আটক ১

পত্নীতলায় পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগ, জনতার হাতে আটক ১

পত্নীতলায় পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগ, জনতার হাতে আটক ১

মাসুদ রানা পত্নীতলা 
(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলার চকমূলী গ্রামে পল্লীবিদ্যুতের সদস্য পরিচয় দিয়ে বিলের কাগজ দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তি রেজাউল (পরিচয় অনুযায়ী), পিতা—নবিউদ্দিন, গ্রাম—প্রসাদপুর, উপজেলা—মান্দা, নওগাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে চকমূলী গ্রামে গিয়ে বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে টাকা তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্থানীয় কাজল কুমার নামে এক ব্যক্তি তাকে আটক করেন।

আটককারী কাজল কুমার, পিতা—সরেন সিং। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

তবে রেজাউল সত্যিই পল্লীবিদ্যুতের সদস্য কি না এবং তিনি বৈধভাবে টাকা সংগ্রহ করছিলেন, নাকি প্রতারণার উদ্দেশ্যে টাকা নিচ্ছিলেন—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনাটি নিয়ে পুলিশ বিষয়টি যাচাই-বাছাই করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।