রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ধুরন্ধর’উম্মাদনায় আক্রান্ত ভারত

‘ধুরন্ধর’উম্মাদনায় আক্রান্ত ভারত

‘ধুরন্ধর’উম্মাদনায় আক্রান্ত ভারত


দর্শক প্রিয়তায় সব রেকর্ড ছাড়িয়ে যাবার পথে রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’। ব্যাপক চাহিদার কারণে ভারতজুড়ে বিভিন্ন সিনেমা হলগুলোতে, বিশেষ করে পুনতে মধ্যরাতেও প্রদশর্নীর জন্য অনুমতি দেয়া হয়েছে। সেখানেও স্রোতের মতো দর্শক সমাবেশ হচ্ছে। এতে করে ছবিটিকে দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে নতুন গতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, আয়ে পূর্বের সব অনুমানকে ছাড়িয়ে যাবে। শনিবার রাত থেকে শুরু হওয়া মধ্যরাতের সিনেমার প্রদশর্নীর পথ দেখিয়েছে পুনে, যেখানে রাত ১২:২০-তে শো শুরু হয়েছে। এরপরই মুম্বাইয়ে রাত ১২:৪৫-এর শো শুরু হয়। প্রাথমিকভাবে হাতে গোনা কয়েকটি পরীক্ষামূলক শো হিসেবে শুরু হলেও দ্রুতই এটি গভীর রাতের ঠাসা শিডিউলে পরিণত হয়।

এছাড়াও রাত থেকে ভোর পর্যন্ত অতিরিক্ত প্রদর্শনী যোগ করা হয়েছে। এই ছবিটি সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ হলেও, দর্শক পুরো রাত প্রেক্ষাগৃহে কাটাতে দ্বিধা করছেন না, যা 'ধুরন্ধর'-কে সপ্তাহান্তের এক জমজমাট 'নাইট-আউট' অভিজ্ঞতায় পরিণত করেছে।

এই পদক্ষেপ বক্স অফিসে ইতিবাচক ফল এনেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই একটি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় শুক্রবারের সংগ্রহ রেকর্ড করে ইতিহাস তৈরি করেছে। সাফল্যের এই গতি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মুক্তির পর নবম দিন, অর্থাৎ গেলো শনিবার ছবিটি ৫৩ কোটি টাকা সংগ্রহ করেছে, যা এই ছবির একদিনের সর্বোচ্চ সংগ্রহ। মুক্তির প্রথম ৯ দিনে 'ধুরন্ধর' ভারতে ২৯২.৭৫ কোটি টাকা আয় করেছে। দশম দিনে ছবিটি ইতিমধ্যেই ভারতে ৩০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গালফ অঞ্চলের কোনো দেশে ছবিটি মুক্তি না পেলেও, এই বিপুল সাফল্য অর্জন করেছে। বাণিজ্য বিশেষজ্ঞ গিরিশ ওয়াংখেড়ে বিশ্বাস করেন, গালফ অঞ্চলে মুক্তি না পাওয়ায় ছবির ক্ষতির পরিমাণ নগণ্য। তিনি বলেন, ছবিটি সাত দিনে বিদেশী বাজার থেকে প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছে।