শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আমরা আগের চেয়ে ভালো খেলছি: রাফিনিয়া

আমরা আগের চেয়ে ভালো খেলছি: রাফিনিয়া

আমরা আগের চেয়ে ভালো খেলছি: রাফিনিয়া


এল ক্লাসিকোতে হতাশাজনক হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। সময় যত এগোচ্ছে, দলটির খেলায় ততই উন্নতির ছাপ দেখা যাচ্ছে। এই উন্নতির পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করে দলকে জয়ে ফেরানোর পর আরও আত্মবিশ্বাসী এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

শনিবার রাতে কাম্প নউয়ে লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন রাফিনিয়া। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল, যদিও শাবি আলোনসোর দল একটি ম্যাচ কম খেলেছে।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা পঞ্চম জয়। ম্যাচ শেষে রাফিনিয়া দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা আগের চেয়ে ভালো খেলছি। যত বেশি পয়েন্ট সংগ্রহ করা যাবে, ততই ভালো। আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকভাবে করতে পারি, তাহলে অন্য দল কী করছে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই।’

এই জয়ের ফলে লা লিগায় ১৭ ম্যাচে ১৪ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৪৩। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।